“দিন দিন ঠাণ্ডা পড়তে শুরু করেছে। আজ তাপমাত্রা কত?”
“Dagarna börjar bli kyliga. Vad är det för temperatur ute?”
“আজ নয় ডিগ্রি। এখনও শরৎকাল চলছে, তবে শীঘ্রই শীতকাল হবে।”
“Det är nio grader varmt. Det är fortfarande höst men snart blir det vinter.”
“আমি বসন্তের অপেক্ষায় আছি, তবে আমি গ্রীষ্মকাল পছন্দ করি, যখন সবকিছু সুন্দর ও উষ্ণ।”
“Jag ser fram emot våren men jag föredrar sommaren, då är det varmt och skönt.”
“ঠাণ্ডায় আমার কোনো আপত্তি নেই। কিন্তু ঝড়-বৃষ্টি আমি পছন্দ করি না।”
“Jag har inget emot kylan. Det är regn och blåst jag inte gillar.”
“ঐ কালো মেঘগুলো দেখো। আগামীকাল বৃষ্টি হবে। খুব বাতাসও থাকবে। হয়তো ঝড় হবে।”
“Titta på de mörka molnen. Imorgon blir det regn. Det blir väldigt blåsigt också. Kanske blir det storm.”
“আমি আশা করি, এমন যেন না হয়। আমি খারাপ আবহাওয়া পছন্দ করি না, বিশেষ করে বজ্রপাত আর বিদ্যুৎ চমকানো। আমি ভয় পাই যে, বজ্রপাত আমাকে আঘাত করতে পারে।”
“Det hoppas jag inte. Jag gillar verkligen inte dåligt väder, speciellt inte åskväder. Jag är rädd att bli träffad av blixten.”