কার্লোস একটি স্কুটার চালায়। সে দ্রুত গতিতে চালায়।
カルロスはスクーターに乗っています。速く走らせています。
রাস্তায় পানি জমে আছে। রাস্তাটি পিচ্ছিল।
道路に水たまりがあります。道路は滑りやすいです。
সে স্কুটারের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে ও পড়ে যায়।
スクーターの制御ができなくなり、転倒します。
কার্লোস মারাত্মকভাবে আহত হয়।
カルロスは重傷です。
একজন মহিলা অ্যাম্বুলেন্স ডাকলেন। “একটা দুর্ঘটনা ঘটেছে। তাড়াতাড়ি এসো!”
女性が救急車を呼びます。「事故がありました。すぐに来てください!」
অ্যাম্বুলেন্স খুব দ্রুত চলে আসে।
救急車はすぐに来ます。
দু’জন লোক কার্লোসকে স্ট্রেচারে উঠায়।
2人の男性がカルロスを担架にのせます。
তারা কার্লোসকে অ্যাম্বুলেন্সে তুলে নিয়ে যায়।
カルロスを救急車へ運び込みます。
অ্যাম্বুলেন্সটি হাসপাতালে যায়।
救急車は病院へ向かいます。
একজন নার্স কার্লোসকে হাসপাতালের ভিতর নিয়ে যায়।
看護師がカルロスを運んで病院に入ります。
কার্লোসের পায়ে অনেক ব্যথা এবং সে দুশ্চিন্তা করে।
カルロスは足がひどく痛むので、心配しています。
দু’জন চিকিৎসক তার পায়ে অস্ত্রোপচার করেন।
二人の医者が足の手術をします。
তার বাবা-মা তাকে দেখতে আসেন। তাঁরা তাকে জিজ্ঞেস করেন কীভাবে দুর্ঘটনাটি ঘটেছে।
カルロスの両親がお見舞いに来ます。事故がどのようにして起きたか聞きます。
তাঁরা তাকে বাড়ি নিয়ে যান। কার্লোস এখন ক্রাচ ব্যবহার করছে।
カルロスを車で家に連れて帰ります。カルロスは松葉づえを使っています。