প্রথমে সে একটি ঝাড়ু দিয়ে মেঝে পরিষ্কার করে।
Per prima cosa lui spazza il pavimento con la scopa.
তারপর সে ভ্যাকিউম ক্লিনার ব্যবহার করে। ভ্যাকিউম ক্লিনারটি ভাল কাজ করে।
Poi passa l’aspirapolvere. L’aspirapolvere funziona bene.
তারপর সে এক বালতি পানি ও একটি মপ নেয়।
Poi prende un secchio d’acqua e un mocio.
সে মেঝে পরিষ্কার করে।
Lava il pavimento col mocio.
সে বিনটি খালি করে এতে নতুন একটি ব্যাগ দেয়।
Svuota il bidone e ci mette un nuovo sacchetto.
সে আবর্জনা বাইরে রেখে আসে।
Porta fuori l’immondizia.
তার হাতমোজা, একটি স্পঞ্জ আর একটু ক্লিনার দরকার।
Ha bisogno di guanti, di una spugna, e del detersivo.
সে স্পঞ্জ আর একটুখানি ক্লিনার দিয়ে মেঝেতে নোংরা একটি জায়গায় ঘষামাজা করে।
Strofina una macchia di sporco sul pavimento con la spugna e un po’ di detersivo.
তারপর সে জানালা পরিষ্কার করে।
Poi pulisce la finestra.
তার বসার ঘরটা খুব অগোছালো।
Nel suo soggiorno c’è un gran disordine.
সে গুছিয়ে নেয়। এখন এটি সুন্দর ও পরিষ্কার।
Lui mette tutto a posto. Adesso è piacevole e pulito.