মাই দেখার জন্য একটি সিনেমা খোঁজে। সে তার সবচেয়ে কাছের বন্ধু লিসার সাথে সিনেমা দেখতে যেতে চায়।
Mai cherche un film à regarder. Elle veut aller au cinéma avec sa meilleure amie, Lisa.
মাই তার স্কুটারে করে সিনেমা হলে যায়। তারা সেখানে দেখা করতে রাজি হয়েছে।
Mai va jusqu’au cinéma en scooter. Elles se sont mises d’accord pour se rencontrer là-bas.
সিনেমা হলে তারা হ্যাঁলো বলে। সিনেমাটি দেখার জন্য তারা উচ্ছ্বসিত।
Au cinéma, elles se disent bonjour. Elles sont excitées de voir le film.
মাই টিকিট কাউন্টারে তাদের দুজনের জন্য টিকিট কিনে।
Mai achète des places pour elles deux à la billetterie.
সে পপকর্ণের বড় একটি বালতিও কিনে।
Elle achète aussi un grand seau de popcorn.
লিসা পপকর্ন নেয় আর মাই দুই বোতল সোডা কিনে।
Lisa prend le popcorn pendant que Mai achète deux bouteilles de soda.
তারা সিনেমা দেখার জন্য ভিতরে যাওয়ার আগে তাদের টিকিট দেখায়।
Elles montrent leurs tickets avant de rentrer voir le film.
তারা তাদের আসন খোঁজে। তখন অন্ধকার, কারণ ইতিমধ্যে সিনেমা শুরু হয়ে গিয়েছে।
Elles cherchent leurs places. Il fait sombre parce que le film a déjà commencé.
তারা সিনেমা দেখতে বসে।
Elles s’assoient et regardent le film.
এটি একটি রোমান্টিক সিনেমা। এমনই তাদের পছন্দ।
C’est un film romantique. C’est leur genre favori.
সিনেমা শেষে তারা বিদায় নিয়ে বাড়ি চলে যায়।
Après le film, elles se disent au revoir et rentrent chez elles.