ダウンロード(PDF)
物語のリストに戻る

সঠিক যুক্তিকে সমর্থন করা 特徴は正しいことのために

作者 LIDA Portugal

絵 Sunniva Høiby-Øiset

翻訳 Tahmina Akter

朗読 Shubhashish Dev

言語 ベンガル語

レベル レベル 4

物語全体の朗読

読書速度

物語の自動再生


অ্যাঙ্গোলা স্বাধীন হওয়ার ঠিক পরপরই এডসন সেখানে জন্মগ্রহণ করেছিল। সে খুব লম্বা একটি ছেলে ছিল। উচ্চতার কারণে তাঁকে আলাদা দেখাতো। গৃহযুদ্ধে সৈন্য হিসেবে লড়াই করার জন্য শিশুদের যারা অস্ত্র দিচ্ছিল, তারা তার মতো ছেলেদের চেয়েছিল।

エドソンは独立直後のアンゴラで生まれました。彼はとても背が高く、そのせいで目立っていました。そして彼のような男の子たちは、内戦で武器を持って戦う兵士として選ばれやすかったのです。


ওর মা ভয় পেয়েছিলেন যে, তারা তাকে নিয়ে যাবে, তাই তিনি ওকে পর্তুগালে এক খালার কাছে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছিলেন। তিনি ভেবেছিলেন, সে ওখানে নিরাপদে থাকবে।

エドソンのお母さんは彼が兵士に選ばれることを恐れ、おばさんの住んでいるポルトガルに彼を移住させることにしました。彼がそこで安全に生活できると考えたのです。


শুরুতে এটি খুব কঠিন ছিল, কারণ এডসন উষ্ণ আবহাওয়া, ঐতিহ্যবাহী খাবার আর সবচেয়ে বেশি তার মায়ের আলিঙ্গন ও চুম্বন মিস করছিল।

エドソンはふるさとの暖かな気候や伝統料理、そして何よりお母さんのハグとキスが恋しく、始めはとても苦労しました。


সে পর্তুগিজ ভাষায় ভাল কথা বলতে পারত না আর তাই তার ক্লাসের পড়া ও সহপাঠীদের কথা বুঝতে কষ্ট হচ্ছিল। সে ভাবে, পর্তুগালে আসা আদৌ তার জন্য ভাল সিদ্ধান্ত ছিল কিনা।

彼はポルトガル語がうまく話せなかったので、授業についていくことや、クラスメイトと話すことがとても困難でした。ポルトガルに来たことが正しかったのか悩みました。


একদিন একজন শিক্ষক লক্ষ্য করলেন সে বাস্কেটবলে কতটা ভাল। সে একটি বাস্কেটবল দলে যোগ দিল আর খুব ভালো করল। সে স্কুলে জনপ্রিয় হয়ে ওঠে আর বন্ধু তৈরি করে। সে আরও আত্মবিশ্বাসী হয়ে উঠে।

ある日、先生はエドソンがバスケットボールが得意なことに気が付きました。チームに入ったところ、それが大成功だったのです。彼は学校で人気者になり、友達ができました。そして自信を持つこともできました。


এখন যেহেতু সে একজন প্রাপ্তবয়স্ক, এডসন এখন শরণার্থী শিশু ও সমাজ থেকে ঝড়ে পড়ার ঝুঁকিতে থাকা অন্যদের প্রশিক্ষণ দেয়। তার উচ্চতা একবার তাকে শিশু সৈনিক হওয়ার ঝুঁকিতে ফেলেছিল। এখন তার উচ্চতা তাকে অন্যদের নিরাপদ বোধ করাতে সাহায্য করে।

今、エドソンは大人になり、難民の子どもたちや社会から排除されそうな人たちを指導しています。かつて彼を少年兵にしかけた彼の身長は、今では人々に安心を与える強みになっています。


作者: LIDA Portugal
絵: Sunniva Høiby-Øiset
翻訳: Tahmina Akter
朗読: Shubhashish Dev
言語: ベンガル語
レベル: レベル 4
クリエイティブ・コモンズのライセンス
この作品はクリエイティブ・コモンズ クリエイティブ・コモンズ 表示 4.0 非移植 ライセンスの下に提供されています。
オプション
物語のリストに戻る ダウンロード(PDF)