আলিশার একটি চাকরি দরকার, কারণ তার পরিবারের খাবার ও কাপড়ের জন্য টাকার প্রয়োজন।
Alisha deve trovare lavoro perché la sua famiglia ha bisogno di denaro per cibo e vestiti.
নিজ দেশে আলিশা কাজ করত না, তবে সে খুব ভাল রাঁধতে পারে এবং মানুষের সাথে কথা বলতেও পছন্দ করে।
Alisha non lavorava nel suo paese d’origine, ma è brava in cucina e le piace parlare con la gente.
সে কি রেস্টুরেন্টে কাজ করতে পারে? আলিশা চাকরির পোস্টের জন্য ইন্টারনেটে খোঁজাখুঁজি করে।
Forse potrebbe lavorare in un ristorante? Alisha cerca annunci di lavoro su Internet.
সে শেফ এর চাকরির জন্য একটি বিজ্ঞাপন খুঁজে পায়। শেফ হল সেই ব্যাক্তি, যিনি একটি রেস্টুরেন্টে রান্না করেন।
Trova un annuncio per uno chef, che è qualcuno che cucina in un ristorante.
সে চাকরির ইন্টারভিউ দিতে যায়। রেস্টুরেন্ট ম্যানেজার তাকে বলেন যে, তাদের শেফ হিসাবে প্রশিক্ষণ নিয়েছে এমন কাউকে দরকার।
Lei va al colloquio di lavoro. Il manager del ristorante le spiega che stanno cercando qualcuno con una formazione professionale da chef.
আলিশা হতাশ হয়ে পড়ে, তবে সে “খাদ্য ও আতিথেয়তা” নামে একটি কোর্স এ অংশগ্রহণ করে। সে আশা করে যে, এটি তাকে একটি রেস্টুরেন্টে চাকরি পেতে সাহায্য করবে।
Alisha è delusa, ma si iscrive a un corso intitolato “Cibo e Ospitalità”. Lei spera che questo l’aiuterà a trovare lavoro in un ristorante.
আলিশাকে তার প্রশিক্ষণ কোর্সের অংশ হিসেবে একটি রেস্টুরেন্টে কাজ করতে হয়। সে বেতন পায় না, তবে সে কাজের অভিজ্ঞতা অর্জন করে।
Alisha deve lavorare in un ristorante come parte del corso di formazione. Non viene pagata, ma fa esperienza di lavoro.
সে তার সিভিতে কোর্সের সম্পর্কে যাবতীয় তথ্য যুক্ত করেছে। সে যে সমস্ত কাজ করেছে এবং যে কোর্সগুলোতে অংশগ্রহণ করেছে, তার বিবরণই হল সিভি।
Lei inserisce i dettagli del corso nel suo C.V. Un C.V. è la descrizione dei lavori che ha fatto e dei corsi che ha frequentato.
পরের বার আলিশা যখন কোন রেস্টুরেন্টে চাকরির ইন্টারভিউ দিতে যায়, তখন তাকে চাকরির প্রস্তাব দেওয়া হয়। এটা কঠিন কাজ। তাকে প্রায়ই সন্ধ্যায় কাজ করতে হয়, যখন তার বাচ্চারা স্কুল থেকে বাড়িতে চলে আসে।
La volta dopo che Alisha si presenta a un colloquio di lavoro in un ristorante, ottiene il posto. È un lavoro duro. Spesso deve lavorare di sera, quando i suoi figli tornano a casa da scuola.
সে গর্বিত যে সে একটি চাকরি পেয়েছে, যাতে সে নিজের টাকা দিয়ে তার পরিবারের জন্য খাবার ও কাপড় কিনতে পারে।
Lei è orgogliosa di avere un lavoro, per poter comprare cibo e vestiti per la sua famiglia con il suo denaro.